বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

তেলের দর বৃদ্ধি থামানোর জন্য যুক্তরাষ্ট্রের গৃহীত কোনো প্রচেষ্টাই সফল হয়নি
04:42 2026-03-12 UTC--4

গতকাল তেলের দাম সামান্য কমেছিল, তবে আজ তা আবার সক্রিয়ভাবে বৃদ্ধি পাচ্ছে, এর কারণ জেনে নিন।

বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (IEA) ও যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ (SPR) সম্পর্কে একটি বিবৃতি দেন: "আজ আন্তর্জাতিক জ্বালানি সংস্থার ৩২টি সদস্যদেশ ঐক্যমত পোষণ করেছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে রিজার্ভ থেকে সমন্বিতভাবে ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য মুক্ত করে জ্বালানি মূল্যের চাপ কমানো হবে। এই উদ্যোগের অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তী সপ্তাহ থেকে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে অতিরিক্ত ১৭২ মিলিয়ন ব্যারেল মুক্ত করার জন্য এনার্জি ডিপার্টমেন্টকে অনুমোদন দিয়েছেন। নির্ধারিত আনলোডিং রেট অনুসারে এই তেলের ডেলিভারি সম্পন্ন হতে প্রায় ১২০ দিন সময় লাগবে।"

ক্রিস রাইট আরও উল্লেখ করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভকে দায়িত্বশীলভাবে পরিচালনা করে আমেরিকার জ্বালানি নিরাপত্তা সুরক্ষা বজায় রাখার প্রতিশ্রুতি রেখেছেন এবং এই পদক্ষেপ সেই প্রতিশ্রুতি প্রদর্শন করে।

তবু, ইরাকি জলসীমায় তেল ট্যাঙ্কারগুলোর ওপর হামলার খবর প্রকাশের পর আজ আবার তেলের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছে—এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোর ওপর হুমকি স্পষ্ট হয়েছে এবং সংঘাত আরও তীব্র আকার ধারণের উদ্বেগ বেড়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে এমন ঘটনা বৈশ্বিক জ্বালানি সরবরাহের সংবেদনশীলতা তুলে ধরে, এবং ট্রেডাররা দ্রুত সম্ভাব্য সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি ও প্রাপ্যতা হ্রাসের আশঙ্কায় তেলের দামের ওপর চাপ সৃষ্টি করছে।

তেল উৎপাদন ও পরিবহনে গুরুত্বপূর্ণ অঞ্চল মধ্যপ্রাচ্যে সংঘাতের তীব্রতা বাড়ার আশঙ্কা অনিশ্চয়তা বাড়িয়ে তেলের মূল্য আরও বাড়িয়ে দেবে।

analytics69b261c1b26d6.jpg

তেলের বর্তমান টেকনিকাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের তেলের মূল্যকে নিকটতম রেজিস্ট্যান্স $100.40 অতিক্রম করাতে হবে। এর ফলে তেলের মূল্যের $106.83-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে—যার ওপরে যাওয়া বেশ চ্যালেঞ্জিং হবে। ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার ক্ষেত্রে প্রায় $113.36-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়। তেলের দরপতনের ক্ষেত্রে মূল্য $92.54-এর ওপরে থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে; যদি তাঁরা সফল হয় এবং এই রেঞ্জ ব্রেক কওরে মূল্য নিম্নমুখী হয়, তবে সেটি বুলিশ পজিশনের জন্য মারাত্মক আঘাত হিসেবে বিবেচিত হবে এবং তেলের দর ব্যারেলপ্রতি $86.67 পর্যন্ত নামতে পারে, এমনকি $81.38 পর্যন্ত দরপতনেরও সম্ভাবনা রয়েছে।

প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


aWS
© 2015-2026 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।