শুক্রবার আপাতদৃষ্টিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। উল্লেখযোগ্য প্রতিবেদনগুলোর মধ্যে জার্মানি ও যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশিত হবে। জার্মানির মুদ্রাস্ফীতি প্রতিবেদনটির দ্বিতীয় অনুমান প্রকাশ করা হবে, তাই এটি ট্রেডারদের মনোযোগ বিশেষভাবে আকর্ষণ করবে বলে মনে হয় না। বিপরীতে, মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদন ট্রেডারদের আগ্রহ আকর্ষণ করতে পারে, যদিও গত দুই মাসে প্রকাশিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন ট্রেডাররা একরকম উপেক্ষাই করেছে। তাই মার্কিন ট্রেডিং সেশনে উচ্চ মাত্রার অস্থিরতার জন্য প্রস্তুত থাকা উচিত, তবে ট্রেডাররা যদি এই প্রতিবেদনটিও উপেক্ষা করে সেটি অস্বাভাবিক হবে না। ভূ-রাজনৈতিক পরিস্থিতিই মার্কেটে মূল প্রভাব বিস্তার করছে, এবং যদি এ ব্যাপারে নতুন কোনো উল্লেখযোগ্য সংবাদ আসে, ট্রেডাররা প্রথমে সেটারই প্রতিক্রিয়া জানাবে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের ভোক্তা মনোভাব সূচকটিও বিবেচনায় নেওয়া যেতে পারে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই প্রতিবেদনের প্রভাবে মার্কেটে প্রতিক্রিয়া সৃষ্টির আশা করা ঠিক হবে না।

শুক্রবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য কোনো কিছুই নেই; মার্কেটের ট্রেডাররা এখনো ভূ-রাজনীতির সঙ্গে সম্পর্কহীন প্রায় সকল সংবাদ ও ইভেন্ট উপেক্ষা করে চলেছে। বুধবার রাতেরবেলা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি সংক্রান্ত খবর উঠে আসে, এবং পরদিনই যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েল নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালায়—ফলে বর্তমানে এটি স্পষ্ট নয় যে যুদ্ধবিরতিটি শেষ হয়েছে নাকি বহাল রয়েছে। যেহেতু ট্রেডাররা এই প্রশ্নের উত্তর দিতে পারছে না, তাই মার্কিন ডলারের দরপতন থেমে গেছে।
চলতি সপ্তাহের শেষ দিনের ট্রেডিংয়ে উভয় কারেন্সি পেয়ারের মূল্যই যেকোনো দিকে যেতে পারে, কারণ মার্কেটে কেবল ভূ-রাজনৈতিক সংবাদের প্রতি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, যার পূর্বাভাস দেয়া অসম্ভব। আজ ইউরো 1.1655-1.1666 রেঞ্জে ট্রেড করা যেতে পারে, আর ব্রিটিশ পাউন্ড 1.3403-1.3407 বা 1.3437-1.3446 রেঞ্জে ট্রেড করা যেতে পারে। আমরা এখনো মার্কিন ডলারের মূল্যের শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বৃদ্ধির জন্য বৈশ্বিক পর্যায়ে কোনো ভিত্তি দেখছি না (সব বিষয় বিবেচনায়, কেবল ভূ-রাজনীতি নয়), এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ার সাথে সাথেই মার্কিন ডলারে মূল্যে ইতোমধ্যেই ধস নেমেছে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।