যখন MACD সূচকটি সবেমাত্র শূন্যের নিচে নামতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 1.3508 লেভেল টেস্ট করেছিল, যা পাউন্ড বিক্রির জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করছিল। ফলশ্রুতিতে এই পেয়ারের মূল্য নির্ধারিত লক্ষ্যমাত্রা 1.3458-এ নেমে এসেছে।
লেবার পার্টির অন্যতম বিশিষ্ট রাজনীতিবিদ অ্যান্ডি বার্নহাম ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের প্রতি চ্যালেঞ্জ জানানোয় ফিন্যান্সিয়াল মার্কেটে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে, যার ফলে পাউন্ডের তীব্র দরপতন ঘটেছে। এই পরিস্থিতি কেবল যুক্তরাজ্যের বর্তমান সরকারের স্থিতিশীলতাকেই গুরুতর প্রশ্নের মুখে ফেলে না, বরং কার্যকরভাবে রাষ্ট্রীয় ঋণ ব্যবস্থাপনার সক্ষমতা নিয়েও সংশয় জাগায়—যে বিষয়টি বর্তমানে অর্থনীতিবিদ ও বিনিয়োগকারীদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। লেবার পার্টির ভবিষ্যৎ নেতৃত্বকে ঘিরে সৃষ্ট অনিশ্চয়তা আর্থিক নীতিমালার ধারাবাহিকতা নিয়ে উদ্বেগের জন্ম দিচ্ছে। বিনিয়োগকারীরা—যারা মূলত পূর্বাভাসযোগ্যতা ও স্থিতিশীলতার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়—তারা তাদের মূলধন সরিয়ে নিতে করতে শুরু করেছেন; যার ফলে পাউন্ডের দরপতন হচ্ছে। যুক্তরাজ্যের আর্থিক স্থিতিশীলতার ওপর এ ধরনের রাজনৈতিক অস্থিরতার সুদূরপ্রসারী প্রভাব নাও পড়তে পারে; তবে তাৎক্ষণিকভাবে এটি ট্রেডার ও বিনিয়োগকারীদের ওপর তীব্র চাপ সৃষ্টি করেছে।
আজ দিনের প্রথমার্ধে যুক্তরাজ্য থেকে কোনো উল্লেখযোগ্য সামষ্টিক অর্থনৈতিক সূচক প্রকাশিত হবে না, ফলে ব্রিটিশ পাউন্ডের সাম্প্রতিক দরপতন পর সাময়িক স্বস্তি মিলতে পারে। প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি চ্যালেঞ্জকে কেন্দ্র করে সৃষ্ট অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে, নতুন কোনো প্রতিবেদনের অভাব মার্কেটকে স্থিতিশীল করতে সহায়তা করতে পারে; যা ট্রেডারদের পূর্ববর্তী প্রতিবেদনসমূহ এবং সেগুলোর দীর্ঘমেয়াদী প্রভাবগুলো বিশ্লেষণ করার সুযোগ করে দেবে। এই ধরনের শান্ত পরিস্থিতিতে সম্ভবত পাউন্ডের ট্রেডাররা সক্রিয় বিক্রয় বা ট্রেডিং থেকে সাময়িক বিরতি নেবে। তবে এটি মনে রাখা প্রয়োজন যে, কেবলই সাময়িকভাবে এই শান্ত পরিস্থিতি বজায় থাকতে পারে। রাজনৈতিক অনিশ্চয়তা এবং রাষ্ট্রীয় ঋণ ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগের কারণে পাউন্ডের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে, তা কিন্তু এখনো বিদ্যমান।
দৈনিক কৌশল হিসেবে, আমি প্রধানত পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের ওপর বেশি নির্ভর করব।
পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3416-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3368-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ড কেনার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3416-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.3336-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ড কিনতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3368 এবং 1.3416-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।
পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3336-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি পাউন্ড বিক্রি করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3278-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্ট হওয়ার আশা করছি। আজ যেকোনো সময় পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.3368-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ড বিক্রি করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3336 এবং 1.3278-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।
