বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

KeyBanc zvyšuje hodnocení Microsoftu, protože silný růst Azure „řeší všechny problémy“

KeyBanc Capital Markets ve čtvrtek zvýšil hodnocení Microsoftu (NASDAQ:MSFT) na „nadváhu“ a zvrátil tak své dubnové snížení hodnocení. Jako klíčový faktor, který „řeší všechny problémy“, uvedl silnější než očekávaný růst Azure.

Broker obnovil cílovou cenu 630 USD s tím, že Microsoft „posílil argumenty pro pozitivní výhled téměř ve všech oblastech“.

K tomuto kroku došlo poté, co Microsoft oznámil výsledky, které překonaly očekávání, s EPS 3,65 USD oproti konsensu 3,37 USD a tržbami 76,4 mld. USD, což je více než odhad 73,79 mld. USD.

Tržby z cloudu dosáhly za čtvrtletí 29,9 mld. USD.

KeyBanc jako hlavní důvod zvýšení hodnocení zdůraznil zrychlení růstu Azure. „Růst Azure se ve druhé polovině roku zrychlil o osm procentních bodů v konstantní měně, z 31 % v lednu na 35 % v březnu a na 39 % na konci roku,“ uvedli analytici.

„Poslední dvě čtvrtletí učinila debaty prozatím zcela irelevantními,“ dodali.

Azure v posledních dvou čtvrtletích překonal prognózy o 500 milionů a 700 milionů dolarů. „Je to jako najít Monday.com v polštáři na gauči,“ řekl tým KeyBanc.

„Právě kvůli takovým překvapením děláme to, co děláme.“

১৬ অক্টোবর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ
03:34 2026-10-16 UTC+00

মঙ্গলবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

বৃহস্পতিবার সারাদিন EUR/USD কারেন্সি পেয়ারের মূল্য মূলত স্থিতিশীল ছিল। তবে এর আগে, যুক্তরাষ্ট্রে সম্প্রতি প্রকাশিত মুদ্রাস্ফীতি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় রাতেরবেলা এই পেয়ারের মূল্যের কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছিল। উল্লেখ্য, বুধবার সেপ্টেম্বরের মুদ্রাস্ফীতির হার প্রত্যাশার চেয়ে কিছুটা বেশি আসায় মার্কেটে মার্কিন ডলার ক্রয়ের প্রবণতা নতুন করে জোরদার হয়েছিল। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন ডলার বিক্রির প্রবণতা বেড়ে যায়, যা অনেক বিশ্লেষককে অবাক করে দেয়। আমাদের মতে, এতে রহস্যময় কিছু নেই। গত প্রায় এক মাস ধরে মার্কিন ডলারের মূল্য প্রায় প্রতিদিনই বেড়েছে এবং ডলারের পক্ষে থাকা সম্ভাব্য সব ইতিবাচক প্রভাব ট্রেডাররা আগেই বিবেচনায় নিয়ে নিয়েছে। ইউরোর জন্য বিদ্যমান ইতিবাচক মৌলিক বিষয়গুলো এবং সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন ট্রেডারদের নজরে আসেনি; তাই বুধবার মার্কিন ডলারের এই দরপতন ছিল মূলত মুনাফা তুলে নেওয়ার ফলে সৃষ্ট এক স্বাভাবিক কারেকশন। বৃহস্পতিবারের কথা বললে, 5 মিনিটের চার্ট থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, ইউরোপীয় ও মার্কিন সেশনজুড়ে এই পেয়ারের মূল্য একই সাইডওয়েজ রেঞ্জের মধ্যে ওঠানামা করেছে। ফলে, ইউরোজোনের শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন কিংবা যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্য সূচক (PPI) ও খুচরা বিক্রয় সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল মার্কেটে কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি।

EUR/USD পেয়ারের 5M চার্ট

analytics6ad1855dbadf2.jpg

বৃহস্পতিবার 5-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি; সারাদিন প্রায় পুরো সময়জুড়ে এই পেয়ারের মূল্য 1.1198–1.1218 এরিয়ার সাইডওয়েজ রেঞ্জের মধ্যে অবস্থান করেছে। মার্কেটে খুবই সামান্য অস্থিরতা বিরাজ করেছে এবং সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনগুলো মূলত উপেক্ষা করা হয়েছে।

শুক্রবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে, EUR/USD পেয়ারের মূল্য সম্প্রতি ট্রেন্ডলাইন অতিক্রম করা সত্ত্বেও নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক মাসগুলোর ঘটনাপ্রবাহ বিবেচনায়, হঠাৎ করেই ইউরোর ব্যাপক দরপতন ঘটবে—এমনটা আমরা মনে করছি না; তবে ট্রেডাররা এখনও মার্কিন ডলার ক্রয় করে যাচ্ছে এবং যেকোনো ইভেন্ট, প্রতিবেদন এবং এমনকি টেকনিক্যাল বিষয়গুলোও উপেক্ষা করে চলেছে।

শুক্রবার, এই পেয়ারের মূল্য 1.1198–1.1218 এরিয়ার নিচে স্থিতিশীল হলে নতুন ট্রেডাররা নতুন শর্ট পজিশন বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.1132–1.1140-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1198–1.1218 এরিয়ার উপর স্থিতিশীল অবস্থান গ্রহণ করলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1267–1.1275-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1011, 1.1088, 1.1132–1.1140, 1.1198–1.1218, 1.1267–1.1275, 1.1366–1.1377, 1.1461–1.1474, 1.1527–1.1531, 1.1584–1.1594, 1.1655–1.1665। শুক্রবার ইউরোজোনে সেপ্টেম্বর মাসের মুদ্রাস্ফীতির দ্বিতীয় প্রাক্কলন প্রকাশ করবে; একই দিনে সকালে মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ বক্তব্য রাখবেন এবং শিল্পোৎপাদন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের মন্তব্য মার্কেটে অস্থিরতা সৃষ্টি করতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


aWS
© 2015-2026 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।